পিরোজপুরে মাল্টা চাষে বিপ্লব
প্রতিবেদক ঃ-মাসুদ জাকারিয়া পিরোজপুর জেলায় মাল্টা চাষে বিপ্লব করেছে। জেলায় বাণিজ্যিক ভিত্তিতে গড়ে উঠেছে ছোট বড় তিন শতাধিক মাল্টা বাগান। পিরোজপুর:পিরোজপুরে জনপ্রিয় হয়ে উঠেছে মাল্টা চাষ। জেলায় বাণিজ্যিক ভিত্তিতে গড়ে উঠেছে ছোট বড় তিন শতাধিক মাল্টা বাগান। পিরোজপুর সদর উপজেলার গ্রামে গ্রামে মাল্টার চাষ হচ্ছে। মাল্টা চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেকে। উপকূলীয় জেলা পিরোজপুরে প্রথম বাণিজ্যিকভাবে মাল্টা চাষ শুরু করেন অমলেষ রায়। ২০০৮ সালে পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর গ্রামে ছয় একর জমিতে গড়ে তোলেন মাল্টার বাগান। তিনি বারি মাল্টা-১ জাতের চারা দিয়ে চাষ শুরু করেন। বর্তমানে অমলেষ রায়ের বাগানে রয়েছে ৪৫০টি মাল্টা গাছ। বারি মাল্টা-১ ছাড়াও তার বাগানে রয়েছে বিভিন্ন জাতের মাল্টা। তিনি লক্ষাধিক টাকা বিনিয়োগ করে বাগান করেছিলেন। এরই মধ্যে তার সব খরচ উঠে গেছে। এখন তিনি মাল্টা গাছ থেকে কলমের মাধ্যমে চারা তৈরি করে বিক্রি করছেন। অমলেষ রায় বলেন, বর্তমানে আমার বাগানে বারি মাল্টা-১, ইন্ডিয়ান, বেরাকাঠ ও পাকিস্তানি জাতের মাল্টা গাছ রয়েছে। আমার কাছ থেকে মাল্টার চারা কিনে আশপাশের গ্রামের অনেকেই বাগান গড়ে...