বাসর রাতের করণীয় এবং বর্জনীয়ঃ
বাসর রাতের করণীয় এবং বর্জনীয়ঃ- কুরআন হাদীসের আলোকে বাসর রাতের করণীয় ও বর্জণীয় কাজগুলো নিচে আলোচনা করা হল। অনেক ভাই বাসর রাতের করণীয় ও বর্জণীয় বিষয়গুলো এবং ইসলামী শরীয়ত মতে স্ত্রীর সাথে কিভাবে সহবাস করতে হয় এটা জানতে চান তাদের জন্যই কুরআন হাদীসের আলোকে এই প্রবন্ধটি লেখলাম। কেননা ইসলামী যৌন বিজ্ঞান সম্পর্কে বর্তমান সমাজের অনেকেই অজ্ঞ ! ফলে বহু মানুষ সঠিক মাত্রা ও ব্যবহার পদ্ধতি না জানার কারণে বিভিন্ন পাপ ও নানাবিধ যৌন রোগ আক্রান্ত হচ্ছে। যাই হোক এবার আসি মূল আলোচনায়। বাসর রাতে স্বামী প্রথমে রুমে প্রবেশ করে স্ত্রীকে সালাম করবে এর পর নতুন স্ত্রীর সাথে প্রথম সাক্ষাতের সময় তার কপালে হাত রেখে এ দু‘আ পড়বে। اَللّهُمَّ إنِّيْ أسْألُكَ مِنْ خَيْرِهَا وَخَيْرِ مَا جَبَلْتَ عَلَيْهِ . وأعُوْذ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جَبَلْتَ عَلَيْهِ. অর্থঃ হে আল্লাহ! আমি আপনার নিকট এ স্ত্রীর কল্যাণ এবং যে কল্যাণের উপর তাকে সৃষ্টি করেছেন,তা প্রার্থনা করছি এবং স্ত্রীর অনিষ্টতা এবং যে অনিষ্টতার উপর তাকে সৃষ্টি করেছেন তা থেকে পানাহ চাচ্ছি। (সুনানে আবু দাউদ হাদীস নং-২১৬০...