পোস্টগুলি

জুলাই, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পিরোজপুরে শিবিরের বৃক্ষরোপন ককর্মসূচী পালিত

https://plus.google.com/107965039443018359689/posts/AKuxP7rwWi3?_utm_source=1-2-2

ছাত্রীসংস্থার ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী

ছবি
শুভ জন্মদিন   আজ শুভ জন্মদিন।                             - এস এম মাসুদ জাকারিয়া                           আজ ১৫ ই জুলাই। বাংলাদেশে ইসলামী ছাত্রী আন্দোলনের অন্যতম পথিকৃৎ, আদর্শ ছাত্রী, মা,বোন এবং স্ত্রী গড়ার কারখানা,প্রিয় প্রতিষ্ঠান, ইসলামী রেনেসাঁ আন্দোলনের প্রিয় কাফেলা "বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা" এর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের ১৫ ই জুলাই সৎ দক্ষ ও আদর্শ দেশপ্রেমিক নাগরিকা তৈরির লক্ষে,একদল শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় বান্দিদের একান্ত প্রচেষ্ঠায়, দায়ী ইলাল্লাহর ভুমিকা পালন করার জন্য ইসলামী ছাত্রীসংস্থা প্রতিষ্ঠা লাভ করে। চমক লাগানো কোনো সাময়িকী লক্ষ হাসিল করা ছাত্রীসংস্থার লক্ষ নয়। ইসলামী আন্দোলনের ময়দান তৈরিতে তাদের অবদান অনস্বীকার্য। কেননা আদর্শিক মা ই পারে,আদর্শিক সন্তান তৈরি করতে।তাই জাতির ক্লান্তিলগ্নে,ঐতিহাসিক দাবী পুরনে ছাত্রীসংস্থার প্রতিষ্ঠা ছিলো সময়ের দাবী।জাতীর দাবি পূরনে যেন সাহসী ভূমিকা পালন করতে পারে,সেই প্রার্থনা রইলো। ...

প্রিয় কবি আল মাহমুদের জন্মদিনঃ ভালোবাসার কবি,,,,,,

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি আল মাহমুদ এর ৮৩তম জন্মদিন। তাঁকে নিয়ে কোন আড্ডার আয়োজন করতে পারিনি রাজশাহীতে। একবুক ভালোবাসা ছড়িয়ে দিলাম কবির প্রতি। আমাদের মাঝে বেঁচে থাকুন হাজার বছর। ...... আল মাহমুদ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি একাধারে একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক। বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্‌ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। তিনি ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমরে অংশ নিয়েছেন। তিনি সরকার বিরোধী দৈনিক গণকণ্ঠ পত্রিকা সম্পাদনা করেছেন। আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সাধনা হাই স্কুল এবং পরে চট্টগ্রামের সীতাকুণ্ড হাই স্কুলের পড়াশোনা করেন। মূলত এই সময়ে তিনি ভাষা আন্দোলনে জড়িয়ে পড়ে লেখাপড়ার পাঠ চুকিয়ে লেখালেখির শুরু করেন। আল মাহমুদ বেড়ে উঠেছেন ব্রাহ্মণবাড়িয়ায়। আজীবন আত্মপ্রত্যয়ী কবি ঢাকায় আসার পর কাব...

আল কুরআনের আলোকে কথা বলার আদব,,,,

কেমনকরে কথা বলতে হবে আসুন তা আল্লাহর কাছ থেকে শিখে নেই। ১. কথা বলার পূর্বে সালাম দেয়া। নূরঃ ৬১ ২. সতর্কতার সাথে কথা বলা (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়) ক্বফঃ ১৮ ৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা। বাক্বারাহঃ ৮৩ ৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা। নূরঃ ৩ ৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা। সূরা লুকমানঃ ১৯ ও হুজুরাতঃ ২ - ৩ ৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা। নামলঃ ১২৫ ৭. সঠিক কথা বলা ও পাপ মোচনের দোয়ার উন্মুক্ত করা। আহযাবঃ ৭১ - ৭২ ৮. গাধার মত কর্কশ স্বরে কথা না বলা। লুকমানঃ ১৯ ৯. উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা। হা- মীম সাজদাহঃ৩৪ ১০. উত্তম কথায় দাওয়াত দেয়া। হা- মীম সাজদাহঃ৩৪ ১১. ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া। ছফঃ ২ ১২. পরিবারের সদস্যদের প্রতি ক্ষমারনীতি অবলম্বন করা । আ'রাফঃ ১৯৯ ১৩. মেয়েরা পর পুরুষের সাথে ইনিয়ে-বিনিয়ে আল্লাদী ভাবে কথা না বলা, তবে সুন্দর ও ভদ্রভাবে কথা বলা।  আহযাবঃ ৩২ ১৪.মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা। ফুরকানঃ ৬৩ ১৫- সকল মানুষের সাথে সুন্দর করে কথা বলা। বাক্বারাহঃ ৮৩