পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আল কুরআনে শিখানো দুয়াগুলো

আলহামদুলিল্লাহ!  কুরআনের প্রায়  সমস্ত দোয়াগুলি এক জায়গায় বাংলা উচ্চারণ ও মিনিংসহ লিপিবদ্ধ করে দেয়া হলো। এ দোয়াগুলি নিজে মুখস্থ করুন এবং অপরকে পড়ার ও মুখস্থ করার সুযোগ করে দিন। 📷  رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ، وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ، البقرة ١٢٧ রব্বানা- তাক্বব্বাল্ মিন্না- ইন্নাকা আংতাস্ সামী'য়ুল্ 'আলীম্। ওয়া তুব্ 'আলাইনা- ইন্নাকা আংতাত্তাওয়া-বুর্ রহীম। "হে আমাদের প্রভূ! তুমি আমাদের থেকে (সব দোয়া) কবুল করো। নিশ্চয়ই তুমি সবকিছু শুনতে পাও ও সব কিছু জানো। আর তুমি আমাদের তাওবাহ্ কবুল করো। অবশ্যই তুমি একমাত্র তাওবাহ্ কবুলকারী ও দয়াময়"। 📷 رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ, البقرة ٢٠١ রব্বানা- আ-তিনা- ফিদ্দুন্ইয়া- 'হাসানাতাওঁ ওয়া ফিল্ আ-খিরতি 'হাসানাতাওঁ ওয়া ক্বিনা- 'আযা-বান্না-র্। "হে আমাদের প্রভু! তুমি দুনিয়া ও আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করো। আর দোজখের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও"। 📷  رَبَّنَا أَفْرِغْ عَل...