ইমাম ইবনে তাইমীয়ার সংগ্রামী ইতিহাস
শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ছিলেন হিজরী সপ্তম শতাব্দীর একজন ‘মুজাদ্দিদ’। তিনি ছিলেন, (ক) অসাধারণ মেধা, আশ্চর্য স্মৃতিশক্তি, সূক্ষ্ম বিচারশক্তি ও সুদক্ষ তাকির্কতার পারদর্শী আলেমে-দ্বীন, (খ) অসাধারণ পান্ডিত্যের অধিকারী ফকীহ, (গ) জারাহ ও তাদীলের ইমাম, (ঘ) ক্বুরান ও হাদীসের হিফজকারী ও সঠিক ব্যখ্যা প্রদানকারী, এবং (ঙ) আল্লাহর রাস্তায় মুজাহাদা। ইলম, তাজকিয়া ও জিহাদের ময়দানে তাঁর খিদমত এতো বেশি যে, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সমস্ত মুসলিম আলেমরা যুগে যুগে তাঁর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এবং আছেন। নামঃ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর আসল নাম হচ্ছে আহমাদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়া। তাঁর উপাধি হচ্ছে শাইখুল ইসলাম। তিনি ‘ইবনে তাইমিয়া’ নামে বেশি পরিচিত, এটা তাঁর দাদীর নাম। উল্লেখ্য, তাঁর দাদী ছিলেন একজন আলিমাহ, এবং ইবনে তাইমিয়ার অসংখ্য উস্তাদের মাঝে তাঁর দাদীও একজন ছিলেন। জন্ম ও মৃত্যুর স্থানঃ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর জন্ম হয়েছিলো দামেস্কের হাররান প্রদেশে, আর মৃত্যু হয়েছিলো দামেস্কে। জন্ম ও মৃত্যুর তারিখ ও বয়সঃ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর জন্ম হয়েছিলো ৬৬১ হিজরি বা ইংরেজি ১...