জান্নাতি স্বামী
*************জান্নাতি স্বামী************** কিস্তি ১ *টুকটুকি সোনা বউ,কোথায় তুমি?প্রিয় নবীজির এ মধূর ডাক শুনে আয়িশা রা.র অভিমানে বরফ গলতে লাগলো। 1-আপনার স্ত্রীর জন্য ভালোবাসাসূচক নাম রাখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "পরিবারের লোকদের জন্য আমি তোমাদের থেকে উত্তম!".. কথাটি আসলে আমাদের স্বামীদেরকে ভাবিয়ে তোলার মতো। আজ আমাদের দাম্পত্যজীবন পুরো নীরস। স্বামী-স্ত্রীর মাঝে সবসময় ভালোবাসা দেখা যায়না……… অথচ এই ভালোবাসা বৃদ্ধি করার জন্য রাসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনকে কিছু দারুন পরামর্শ দিয়েছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো সহধর্মিণীর জন্য ভালোবাসা সূচক কোন নাম রাখা। অর্থাৎ এমন একটা নাম রাখা যে নামে শুধু আপনিই তাঁকে ডাকবেন। যে নাম শুনলে আপনার সহধর্মিণীর ভাটাপড়া হৃদয়ে ভালোবাসার জোয়ার উঠবে। যে নাম শুনলে আপনার সহধর্মিণী আপনাকে নিয়ে দুষ্টামি করবে। হয়তো মনে করতেছেন এটা কোন প্রভাব বিস্তারকারী উপাদান না। আসলে এটা আপনার ভুল ধারনা হবে। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রী আয়েশা রাযিঃর ভালোবাসাস...