মাহে রমযান উপলক্ষে কেন্দ্রীয় সভাপতির আহবান,,,,


প্রিয় দ্বীনি ভাই
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল। এই রমজানে আমার জন্য দোয়ার দরখাস্ত করছি। আল্লাহ তায়ালা আমাদেরকে ঈমান ও ইহতেসাব সহকারে রমজানের রোযাসমূহ যথাযথভাবে আদায়ের মধ্য দিয়ে পরিপূর্ণ তাকওয়া অর্জনের তৌফিক দান করুন। আমীন।

মাহে রমজানে আপনাদের প্রতি নিম্নোক্ত বিষয়সমূহ নিবেদন করছি।

-রমজানের দোয়ায় আমাদের সবাইকে শামিল করা।  কারাগারে থাকা জাতীয় নেতৃবৃন্দসহ সকল জনশক্তির জন্য দুআ করা।  শহীদ পরিবারসমূহের জন্য, আহতদের জন্য দুআ করা।  যারা শাহাদাতবরণ করেছেন তাদের শাহাদাত কবুলিয়াতের জন্য দুআ করা। বিশেষ করে ফিলিস্তিন, আরাকান, কাশ্মির ও সিরিয়াসহ বিভিন্ন দেশের নির্যাতিত-নিপীড়িত মুসলমানদের জন্য দুআ করা।

-প্রতি উপশাখায় কমপক্ষে দুইটি করে ইফতার পোগ্রাম আয়োজন করা।

-ঘরে ঘরে অর্থসহ কুরআন বিতরণ কর্মসূচি পালন করা। এ ক্ষেত্রে প্রত্যেক জনশক্তি কমপক্ষে একটি অর্থসহ সম্পূর্ণ কুরআন অথবা কুরআনের খন্ড বিতরণ করা।

-নিজে কুরআন তেলাওয়াত পুর্ণ সহীহ করার চেষ্টা করা এবং কমপক্ষে নতুন একজন ছাত্রকে কুরআন পড়তে শেখানো।

- মসজিদে মসজিদে যোহর বা আসরের সালাতের পর কুরআন তালিমের ব্যবস্থা করা।

-  সাধারণ ছাত্রদের কাছে, বিশেষ করে চার-ক্যাটাগরির(জিপিএ-৫, সিঙ্গেল ডিজিট, প্লেসধারী, প্রভাবশালী) ছাত্রদের নিকট ‘রমজানের আহবান’ খামে করে পৌঁছানো।

-সকল জনশক্তির মাঝে ‘কেন্দ্রীয় সভাপতির নসিহত’ পৌঁছানো নিশ্চিত করা।

-দান-সাদকা বেশি বেশি করা।

-তারাবিহ'র সালাত জামায়াতে আদায়ের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আদায়ের চেষ্টা করা।

-এ রমজানে অর্থসহ কুরআন কমপক্ষে একবার পড়ার চেষ্টা করা।

-যাকাত আদায়ের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা।

মা'আসসালাম
আপনাদের ভাই
#মুহাম্মদ_ইয়াছিন_আরাফাত
কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"ইসলামী শিক্ষা আন্দোলনের অগ্রপথিক শহীদ আব্দুল মালেক"

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস

পিরোজপুরে মাল্টা চাষে বিপ্লব