প্রবাসে স্বামী কত দিন থাকতে পারবে???/
প্রবাস যাপনের ক্ষেত্রেও স্ত্রীর সাথে পরামর্শ করা ও তার সন্তোষজনক অনুমতি গ্রহণ করা আবশ্যক। কারণ চার-মাস অন্তর স্বামীর নৈকট্য লাভ করা স্ত্রীর অন্যতম অধিকার। এর কারণ হলো, যুবতী স্ত্রীরা সাধারণত চার-পাঁচ মাসের বেশি নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখতে পারে না। যায়দ বিন আলমাস রা. থেকে বর্ণিত। তিনি বলেন, এক রাতে উমর রা. জনগণের খোঁজ-খবর নেয়ার জন্য প্রহরী বেশে বের হলেন। এক বাড়ির পাশ দিয়ে অতিক্রম করার সময় ঘর থেকে নারী কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে পেলেন। ঘরের ভিতরে এক মহিলা কবিতা আবৃত্তি করছিল। কবিতার অর্থ : ‘রজনি দীর্ঘ হয়েছে এবং তার এক পার্শ কৃষ্ণ বর্ণ ধারন করেছে। এদিকে দীর্ঘ দিন যাবত আমার বন্ধু আমার কাছে নেই যে তার সাথে আমোদ-প্রমোদ করবো। আল্লাহর শপথ! যদি এক আল্লাহর ভয় না থাকত তাহলে এ খাটের চার পাশ নড়ে উঠত।’ যখন ভোর হলো উমর রা. রাতের কবিতা আবৃত্তি কারিনী মহিলাকে ডেকে পাঠালেন। মহিলা রাজ দরবারে এসে উপস্থিত হলে উমর রা. তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি গত রাতে এ জাতীয় কবিতা আবৃত্তি করেছিলে? মহিলা বলল, হ্যাঁ। উমর রা. বললেন, কেন? উত্তরে মহিলা বলল, দীর্ঘ দিন যাবত আমার স্বামী জিহাদের ময়দানে আছে। উমর রা. এ কথা শুনে একজন...