শুধু তোমায় মনে পরে,,,,,

"শুধু মনে পরে তোমায়",,,,,
                                          -এস এম মাসুদ জাকারিয়া

জানো,
          তোমার বানানো  একটি বিশেষ খাবার,যা তুমি আমাকে খাওয়াতে।যে খাবারটা আমি অনেক পছন্দ করতাম,সেটা তুমি জানতে।তুমি চলে যাওয়ার ১বছর ৫ মাস ১৯ দিন পরে খেলাম।খাওয়ার সময় শুধু তোমাকে মনে পরেছিল।
জানো,
          তুমি চলে গেছো, আর আমার জন্য রেখে গেছো হাজারও স্মৃতিপাতায় রেখে যাওয়া অনেক কথা-ঘটনাবলী।।যার জন্য আমাকে সারাজীবন মনের অজান্তেই কাঁদতে হবে,তোমাকে মনে করে।
জানো,
         এখন আর তেমন তোমার ঘরে যাইনা।কেননা যখন ঘরের মধ্যে যাই,ঘরটা শুন্য শুন্য লাগে।তোমার বসা এবং শোয়ার জায়গা টা শুন্য দেখতে ভালো লাগেনা।বাড়ীর সব জায়গায় তোমার শুন্যতা অনুভব করছি।
জানো,
          এখন আর কেউ টেনশন করে না,সারারাতেও বাড়ীতে না আসলে।এখন আর কেউ কাউকে জিজ্ঞেস করে না, আমার কথা অথবা কেউ আমাকে দেখছে কিনা?আমার কন্ঠ শুনলেই কেউ আর পাগল পাড়া হয়ে যায় না।
জানো,
           আমি যখন বিভিন্ন বিষয় নিয়ে টেনশনে পাগলপারা,তোমার মতো করে কেউ আর কাছে টেনে নেয় না।সান্তনা দেয় না,অভয় দেয় না।কেউ আর প্রানভরে আমার জন্য দোয়া করে না।
জানো,
            এখন আর কেউ আমাকে দেখলেই দোয়া শিখতে চায়না।"কিভাবে, কোন আ'মাল করলে জান্নাতে যাওয়া যাবে,হাশরের ময়দানে হিসেব সহজ করা হবে" কেউ জানতে চায়না।
জানো,
          তোমার কথাতো লিখে শেষ করা যাবে না কখনো।তোমার জন্য ভালবাসা ও দোয়া থাকবে অনন্তকাল পর্যন্ত। মহান রবের কাছে প্রার্থনা, ভালো থেকো জান্নাতুল ফিরদাউসে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"ইসলামী শিক্ষা আন্দোলনের অগ্রপথিক শহীদ আব্দুল মালেক"

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস

পিরোজপুরে মাল্টা চাষে বিপ্লব