হালাল রোমান্টিক
"হালাল রোমান্টিক"
হুজুরদের প্রায় একটা অপবাদ শুনতে হয় যে আন রোমান্টিক৷
অথচ হুজুরদের বা হুজুর মেন্টালিটির ছেলেদের রোমান্টিকতা খুব বেশী। তবে সেগুলো নোংরা ধাচের নয়। রোমান্টিকতা গুলো কেবল হালাল একজনের জন্যই সীমাবদ্ধ, আর স্বয়ং রাসুলুল্লাহ (সাঃ) ছিলেন একজন রোমান্টিক স্বামী।
হুজুরদের রোমান্টিকতা গুলোও আল্লাহ তায়ালা কেন্দ্রিকই হয়ে থাকে। বস্তুত হুজুরদের সব কিছু আল্লাহ তায়ালার জন্যই। প্রশ্ন জাগে কীভাবে? রোমান্টিকতা আবার আল্লাহ তায়ালা কেন্দ্রিক?
নিজের দাম্পত্য জীবন (ও অন্যান্য দ্বীনি ভাইদের দাম্পত্য জীবনের পক্ষ থেকেও) হালাল রোমান্টিকতার কিছু মুহুর্ত, কিছু বাস্তব অণুগল্প শেয়ার করি।
.
.
❒ অনুগল্প-১ঃ
স্বামী জুম্মা পড়তে বের হচ্ছে, স্বামীর হাতে চুম্বন করে আতর মাখিয়ে দিতে দিতে স্ত্রী:
"আপনার দুয়াতে যেন আমি অবশ্যই শামিল থাকি"
.
❒ অনুগল্প-২ঃ
"বাহুডোর ভেঙ্গে প্রচন্ড শীতেও স্ত্রী প্রিয়তম স্বামীকে ফজরে মসজিদে পাঠায়, পরকালেও বাহুডোরে বাধবে বলে"
.
❒ অণুগল্প-৩ঃ
তীব্র ঘুমে বিভোর, নিষ্পাপ মুখটি মায়া আকর্ষণ করলেও ক্ষণিকের জন্য মায়া বিসর্জন দিয়ে তাহাজ্জুদের জন্য চোখ মুখে পানি ছিটায়ে ঘুম ভাংগিয়ে দেয় যে যেদিন আগে জাগা পায়।
.
❒ অণুগল্প -৪ঃ
স্ত্রী নামাজে দাড়িয়েছিল। বিদ্যুৎ চলে গেল।
হাতের কাছে একটা খাতা ছিল, স্বামী সেটা নিয়েই বাতাস করতে শুরু করল। নামাজরত অবস্থাতেই স্ত্রী মুচকি হেসে দিল।
.
❒ অণুগল্প -৫ঃ
(স্বামী কে উদ্দেশ্য করে স্ত্রী)
- ঐ যে আপনার পা এর নীচে আগুন ! আগুন !
হকচকিয়ে লাফিয়ে স্বামী দেখে কোন আগুন নেই। বুঝল মজা করছিল।
স্ত্রী আবারও সিরিয়াস মুডে বলল, আমি দেখছি ভবিষ্যতে আপনার পা এর নীচে আগুন। এতক্ষনে স্বামী টুইস্ট টা ধরে ফেলল যে সে কী বুঝাতে চাচ্ছে , তার টাউজার টাকনুর নীচে ঝুলছিল।
[আবু হুরায়রা বর্ণনা করে বলেন, “ রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, প্যান্ট/পাজামার যে অংশ টাখনুর নিচে থাকবে তা আগুনে প্রজ্জলিত হবে।” (বুখারী)]
.
❒ অণুগল্প-৬ঃ
(স্ত্রী আবার ভুল করেছে, স্ত্রীর উদ্দেশ্যে স্বামী)
: বার বার ভুল করবা, আর ক্ষমা চাইবা আমি কী ক্ষমার বাজার নিয়ে বসেছি ?
- আপনি জানেন না, সেই স্ত্রী উত্তম যে বার বার ভুল করে আর লজ্জিত অনুশোচিত হয়ে আবার স্বামীর কাছে ক্ষমা চায়।
তাছাড়া আপনি জানেন, একজন সাধারণ মানুষ যে বিশেষ আমল করতে পারতনা, শুধু এই গুনবলেই জান্নাতে গিয়েছিল যে সে শোবার আগেই সারাদিনে যতজন তার সাথে অন্যায় করেছিল তাদের সবাইকে ক্ষমা করে দিত। সুতরাং ক্ষমা করলে আপনারই লাভ।
: সব উত্তর রেডি না ? কিন্তু মাঝে মাঝে বাঁকা কথা বলো মেজাজটা খারাপ করে দাও।
- আমাদের আদি সৃষ্টিই তো পাজড়ের বাঁকা হাড় থেকে। বক্রতাই আমাদের বৈশিষ্ট্য এবং আমাদের সৌন্দর্য্যও। আপনি ভালোবেসে ধীরে ধীরে এই বক্রতা সোজা করবেন, আল্লাহর রাসুল (সাঃ) এর এমনটাই নির্দেশ এসেছে আপনার প্রতি।
: কিন্তু মাঝে মাঝে আমার উপর চিল্লাও তখন প্রচন্ড রাগ আসে। আমি তো তোমার স্বামী, তাই না ?
- চিল্লাই, কিন্তু বেয়াদবি তো করিনা । মা আয়িশা (রাঃ) ও রাসুলকে অভিমান দেখিয়েছেন, চিল্লিয়েছেন। অর্ধ বিশ্বের শাসনকর্তা কড়া চরিত্রের উমর (রাঃ) ও স্ত্রীর ঝাড়ি খেয়েছেন। আপনি কোন ছাই ?
: ধুর !! (অন্যদিকে মুখ প্রত্যবর্তন)
- বিরক্ত হয়েন না, চলুন আল্লাহ্ এর রহমতের দৃষ্টি আকর্ষন করি।
: মানে ? কীভাবে ?
- এই যে এইদিকে আমার দিকে ঘুরেন। জানেনই তো, স্বামী স্ত্রী পরস্পরের দিকে রহমতের দৃষ্টিতে তাকালে আল্লাহ্ তাদের উভয়ের দিক রহমতের দৃষ্টিতে তাকান।
: ওকে। কিন্তু শুধুমাত্র আল্লাহ তায়ালা'র রহমতের দৃষ্টি লাভের জন্যই এবারের মতন। নাহলে জীবনেও তাকাতাম না (হেরে যেয়েও জেতার বৃথা চেষ্টা)
.
আরো কিছু অণুগল্প অন্যদিন ইন শা আল্লাহ।
.
পারস্পারিক ভালবাসা গুলো হোক আল্লাহ তায়ালার জন্যই, তাহলে আল্লাহ তায়ালাও তাঁর ভালবাসার বৃষ্টিতে দাম্পত্য জীবনের গল্প গুলো ভিজিয়ে দিবেন।
.
.
Wait, Because Halal is Better.
হালাল রোমান্টিজম '

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন